করোনা সংক্রমনরোধে জনসচেতনতা, হ্যাণ্ড মাইক নিয়ে পথে পথে ঘুরলেন ডিসি-এসপি

স্টাফ রিপোর্টার
নিজ নিজ কার্যালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে শহরের সড়কে সড়কে ঘুরে করোনা সংক্রমন রোধে জনগণকে হ্যাণ্ড মাইকে সচেতন করলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় মাস্কবিহীন পথচারীদের হাতে মাস্কও তুলে দেন তাঁরা। দুজনেই হ্যা- মাইকে করোনা সংক্রমন ঠেকাতে সর্বাত্মক লকডাউনে সর্বস্তরের জনগণের সহায়তা চান।
সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই প্রচারাভিযান শুরু করেন। পরে কালীবাড়ি পয়েন্ট, দোজা মার্কেট, খামারকলী পয়েন্ট, পুরাতন বাসস্টেশন হয়ে নতুন কোর্ট পয়েন্ট পর্যন্ত নিজেরাই পায়ে হেঁটে করোনা সক্রমন রোধে প্রচারাভিযান চালান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসময় জনসাধারণের উদ্দেশ্য বলেন, বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে দোকানপাঠ, বিপণি বিতান, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র সব বন্ধ থাকবে। খাবার হোটেলগুলো থেকে লোকজন বাইর থেকে খাবার কিনে নিয়ে যেতে পারবে। নিত্য প্রয়োজনীয় দোকানপাট ও জরুরি পরিসেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে।
জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন এসময় বলেন, আজ সচেতনতার প্রচারণামূলক কার্যক্রম চালানো হলো, আগামীকাল থেকে সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।