স্টাফ রিপোর্টার
করোনা সংক্রমন রোধে সচেতন করতে জেলা প্রশাসক, সেনা বাহিনী, পুলিশ, র্যাব’এর কর্মকর্তাগণ একসঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পায়ে হেটে ঘুরেছেন। এসময় হ্যাণ্ড মাইকে লকডাউনে করণিয় বিষয়েও জানিয়ে দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তসলিম এহ্সান, বাংলাদেশ সেনা বাহিনীর লে. কর্ণেল মাহবুব হাসান চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, র্যাব’এর লে. কমান্ডার সিঞ্চন আহমেদ. মেজর হাসাইন প্রমুখ।
এর আগে অমৃত দাশ (২২) নামের এক তরুণকে কাগজপত্র ছাড়া জরুরি কাজ ছাড়াই মোটর সাইকেল নিয়ে বের হওয়ায় ১০০০ টাকা জরিমানা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরিয়ার এই দণ্ড দেন। অমৃত দাসের বাড়ি শহরতলির মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ গ্রামে। সে আনন্দ দাশের ছেলে।


