Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করলো বিএনপি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করলো বিএনপি

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জ জেলা বিএনপি করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ডা. ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, করোনার সংক্রমণ বেড়েই চলছে। ক্রান্তিকালে সকল নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধ না হলে দেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. এ. জেড.এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা নাদীর আহমদ, অ্যাডভোকে মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট মাশুক আলম, অ্যাডভাকেট শেরেনুর আলী, রেজাউল হক, আনছার উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হক, সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত, আবুল কালাম, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাইফল ইসলাম জুনায়েদ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন জানান, বিএনপি মাস্ক, পিপিই বিতরণের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সূচনা করলো। পরবর্তীতে ফ্রি অ্যাম্বুলেন্স ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করার দাবি জানান।