স্টাফ রিপোর্টার
কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এ উপলক্ষে সাবেক ও বর্তমান কর্মীদের নিয়ে কেক কাটা হয়। পরবর্তীতে কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং স্কাউট লিডার দুর্জয় দত্তের সঞ্চলনায় আলোচনায় অংশ নেন কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি চেয়ারম্যান আবুল কালাম, মো. জাকির হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, সংবাদকর্মী দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আবু হানিফা রাব্বি, এস. এ. তাহের আলী, আহমেদ নাফিস নোমান, সদস্য লুৎফুর রহমান, আহমেদ নাফিস জিসান, অমিত দাশ গুপ্ত, তৌকির আহমেদ সজিব, রুহিত, রবিন, দুর্জয়, আবু হামজা, সায়মন, আরমান, সাদিকুর, সাজু, সানোয়ার, ধনজয়ী মন্ডল বৃষ্টি, তনুশ্রী দেবী দাস, শরমী, পূর্বা চৌধুরী, বর্ষা, অর্পা, চৈতি প্রমুখ।
কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন বলেন সুনামগঞ্জে বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে আমরা মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। ইতোমধ্যেই ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’ ৪০ বছর অতিক্রম করতে যাচ্ছে। আমাদের কার্যক্রম আরও বেগবান করতে সকলের ঐক্যবদ্ধ সহায়তা প্রয়োজন।


