স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, সব সময় মানুষের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কর্মসূচির দরকার। কর্মসূচি ছাড়া কোন সংগঠন, কর্মী বেঁচে থাকতে পারে না।
তিনি বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের কাঙ্খিত স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়। এর জন্য সংগঠন শক্তিশালী করতে হবে। ইনশাল্লাহ জাতীয় পার্টির জন্য সুদিন অপেক্ষা করছে। সেদিন বেশি দুরে নয়, জাতীয় পার্টি এই দেশের মানুষের মন জয় করে এই দেশের মানুষের কাঙ্খিত স্বপ্ন বাস্তাবায়ন করবে।
বুধবার বিকালে শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট স্বেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ কমিটির সদস্য মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুসের পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, সিলেট স্বেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ কমিটির আহবায়ক আবু সাঈদ স্বপন, সুনামগঞ্জ
সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান শমসু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, দোয়ারা বাজার উপজেলার জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সিলেট স্বেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ কমিটির সদস্য সচিব মহিবুল কাদির চৌধুরী পিন্টু, সদস্য তাজাউদ্দিন আহমেদ বাবুল, এম এ কাইয়ূম, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, মো. শওকত আলী প্রমুখ।
কর্মী সম্মেলনে মো. আব্দুর কাদিরকে সভাপতি, সাজিদুর রহমান সাজিদ কে সাধারণ সম্পাদক ও আব্দুল কুদ্দুস কে সিনিয়র সহ সভাপতি করে জেলা স্বেচ্ছাসেবক পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।
- হাওরাঞ্চলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থার সময় হয়েছে- পরিকল্পনামন্ত্রী
- জামালগঞ্জে উত্তপ্ত আওয়ামী লীগের রাজনীতি


