বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃ জাঃ ফেঃ-০৫ অর্ন্তভূক্ত সুনামগঞ্জ সদর উপজেলাধীন গৌরারং ইউনিয়ন বালি-পাথর খালাসি শ্রমিক সংঘ
কর্মহীন বালি-পাথর খালাসি শ্রমিকদের জন্য আর্থিক সহযোগিতা ও রেশন প্রদানের আবেদন করেছে। সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসক বরাবরি ই-মেইলের মাধ্যমে এই আবেদন করা হয়।
আবেদনে উল্লেখ করা হয় নিশ্চয়ই অবগত আছেন সুনামগঞ্জ জেলার ধোপাজন চলতি নদী ও যাদুকাটা নদী সংলগ্ন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কয়েক শত খালাসি শ্রমিকদের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন হ”েছ পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপায়ে হাতের সাহায্যে উজান থেকে নেমে বালি-নূরী পাথর নৌকা থেকে নামানো উঠানো। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদূর্ভাবে সৃষ্ঠ মহামারি মোকাবেলায় সরকার গত ২৬ মার্চ ২০২০ইং তারিখ সরকারি, বেসরকারি অফিস-আদালত, মার্কেট-দোকানপাট, গণপরিবহণ বন্ধ ঘোষণা করে সর্বস্তরের জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে থাকার নির্দেশ প্রদান করেন। সরকারি এই নির্দেশনা আগামী ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যা আরও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ইতোমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন খালাসি শ্রমিকরা কর্মহীন হয়ে ঘরে ফিরে আসতে বাধ্য হন। যার কারণে কয়েক শত গৌরারং ইউনিয়নের খালাসি শ্রমিক বেকার হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হ”েছন। গত দুই সপ্তাহ কোন রকমে ধার দেনা করে চলতে পারলেও বর্তমানে আর কোন ভাবেই দিনাতিপাত করা সম্ভব হ”েছ না। এখানে উল্লেখ করা দরকার যে সরকারি বন্ধ ঘোষণার সাথে সাথেই এলাকার উ”চবিত্ত ও মধ্যবিত্ত জনসাধারণ হুমড়ি খেয়ে বাজারে এক-দুই মাসের নিত্যপণ্য কিনে রাখেন। যার প্রভাবে একদিকে যেমন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে তেমনি আগে যে পরিচিত দোকান থেকে বাকিশাকি কিনে চলতে পারছিলাম বর্তমানে সেই দোকান থেকে বাকিশাকিও মিলছে না। উল্লেখ্য যে, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা মান্য করে এবং দেশের খাদ্য ঘাটতি লাঘবের লক্ষ্যে আমাদের সকল শ্রমিকগণ বোর ধান কাটার কাজে আত্ম নিয়োগ করেছেন। আমরা দিনে আনি দিনে খাই এই অব¯’ায় আমাদের সংসার জীবন যাপন ও ছেলে মেয়েদের ভরন পোষন করা অসম্ভব হয়ে পড়ছে। আমাদের দিকে মানবিক সু-দৃষ্টি প্রদানের জন্য আপনার কাছে আকুল আবেদন রইল ।
প্রেস বিজ্ঞপ্তি


