স্টাফ রিপোর্টার
ন্যায় ও নীতির প্রশ্নে তিনি ছিলেন অবিচল। ছিলেন সর্বমহলের একজন প্রিয় ব্যক্তি। অন্যায়ের সঙ্গে কোনো দিন আপস করেন নি। মানুষের কল্যাণে কাজ করেছেন আজীবন। তাঁর মতো কীর্তিমান মানুষের দৈহিক মৃত্যু হলেও আমাদের অন্তরে তিনি বিরাজ করবেন। সৎ কর্মের গুণে তিনি অমরত্ব লাভ করবেন।
‘সোনালী সকাল’ এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক, বিশিষ্ট আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে শোক সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন অ্যাড. আবুল মজাদ চৌধুরী।
বক্তারা বলেন, প্রত্যুষে পায়ে হেঁটে শরীরচর্চা করার জন্য তিনি সহ আরো অনেকে গড়ে তুলেন ‘সোনালী সকাল’ নামে একটি সংগঠন। ব্যতিক্রধর্মী এই সংগঠনটি শহরে খুব প্রশংসিত হয়। তিনি ছিলেন এই সংগঠনের প্রাণপ্রদীপ।
অ্যাড. স্বপন কুমার দাস রায়’র এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, অ্যাড. মাসুক আলম, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, কবি সুখেন্দু সেন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, সুনামগঞ্জ প্রেসকøাবের সভাপতি পঙ্কজ দে, প্রথমআলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান প্রমুখ।


