কলকলিয়া ইউনিয়ন পরিষদে আগুন

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে পরিষদ ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। সোমবার ঘটনাস্থল পরির্দশন করেছেন জগন্নাথপুর উপজেলার সহকারী কশিনার (ভূমি) কাজী আরিফুর রহমানসহ পুলিশের একটি দল।  
পুলিশ ও এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিমের কার্যালয়ে প্রধান দরজায় দূর্বৃত্তরা আগুন লাগানোর চেষ্টা চালায়। এ সময় ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী লেবু মিয়া শোর-চিৎকার     শুরু করলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। ততক্ষণে দরজার কিছু অংশ আগুনে পুড়ে যায়।  
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আশরাফুল ইসলাম নৈশ প্রহরী লেবু মিয়ার বরাত দিয়ে জানান, রাত আড়াইটার দিকে দুই জন ব্যক্তি চেয়ারম্যানের কার্য্যালয়ের দরজায় আগুন দেয়। এ সময় নৈশ প্রহরীর চিৎকার শুনে তারা পালিয়ে যায়। দুই জনের মধ্যে আব্দুল মুকিত নামে একজনকে সে চিনতে পেরেছে। তার বাড়ি ওই ইউনিয়নের পাড়ারগাও গ্রামে। অপরজনকে চিনতে পারে নি। উপ-পরিদর্শক আশরাফুল বলেন, পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়েছে।  
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ষড়যন্তকারীরা প্রেট্রোল কিংবা কেরোসিন দিয়ে পরিষদ জ্বালিয়ে দেয়ার জন্য এমন নাশকতার চেষ্টা চালায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান,এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য তারা মিয়া বাদি হয়ে আটপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মুকিতকে প্রধান আসামী করে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞানামা আরো ৭/৮ জন কে আসামী করা হয়েছে। পুলিশ আসামী গ্রেফতারে অভিযান চালিয়েছে।