স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদের কার্যকরী আহবায়ক নুরুল হুদা মুকুট বলেছেন, অনেক বাধা বিঘœ পেরিয়ে আমরা সুন্দরভাবে অনুষ্ঠান শুরু করতে পেরেছি। তিনি বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ^ দরবারে উন্নত দেশে পরিণত
করতে কাজ করছেন। একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুনামগঞ্জের নানা উন্নয়ন করছেন তিনি।
তিনি আরো বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নেতুত্বে জেলায় উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ নানা কর্মকা- পরিচালিত হচ্ছে। এসময় তিনি সুনামগঞ্জ- ৪ আসনের এমপি ও মাননীয় পরিকল্পনামন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজ’এর উন্নয়নের জন্য উদ্যোগ নিতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও গুণগতমান বৃদ্ধিতে নজর দিতে হবে।


