বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার সভা বুধবার বিকালে সংগঠনের সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে তার বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক প্রভাষক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বার্ষিক সম্মেলন সম্পর্কে আলোচনা করে আগামী ৯ ডিসেম্বর শুক্রবার বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে জাতীয়করণসহ সরকারি চাকুরীজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক শতকরা ৫ ভাগ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের দাবিতে আগামী ২১ অক্টোবর শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে- প্রভাষক শাহিনা চৌধুরী রুবি ও প্রভাষক রজত কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কোষাধ্যক্ষ প্রভাষক মো. মশিউর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, নির্বাহী সদস্য অধ্যাপক শুভঙ্কর তালুকদার ও প্রভাষক রামানুজ রায় প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
- জেলা শহরে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত
- চেয়ারম্যান, ইউএনও ও এসি ল্যা- এক মাস ধরে নেই বিশৃঙ্খল অবস্থা বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে


