শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ও দরগাপাশা ইউনিয়নের অন্তর্ভূক্ত কাঁচিভাঙ্গা হাওরে ছয়হাড়া গ্রামের দক্ষিণ পাশের আফর দিয়ে পানি প্রবেশ করে ১ হাজার ৪ শত ৫০ হেক্টর বোর ফসল পানির নিচে তলিয়েছে। এতে প্রায় ৮ হাজার ৭ শত টন ধানের ক্ষতি হয়েছে। এই হাওরে ছয়হারা, ডিগারকান্দি, আলমপুর, ধরাধরপুর, নাজিমপুর, ঘোড়াডুম্বুর, জালিয়া গ্রামের হাজার হাজার কৃষকের জমি রয়েছে।
হাওর পাড়ের একাধিক কৃষক কান্নাজড়িত কন্ঠে জানান, আমরা অনেক কষ্ট করে ধারদেনা করে সোনার ফসল ফলিয়েছিলাম, অকাল বন্যায় হাওর তলিয়ে যাওয়ায় আমরা এখন নিঃস্ব।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর কাঁচিভাঙ্গা হাওরে ১ হাজার ৪ শত ৫০ হেক্টর বোর ফসল চাষাবাদ হয়েছিল। এখানকার কৃষকরা কিছু ধান কাটতে পেরেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান জানান, কাঁচিভাঙ্গার হাওরের যে অংশ দিয়ে পানি প্রবেশ করছে সেটা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ছিল না। এটা একটা নদীর পাড়ের আফার। গ্রামবাসী ও আমাদের সহযোগিতার আফার (ছোট বাঁধটি) নির্মাণ করা হয়েছিল। পাহাড়ি ঢলে পানি বিপদসীমা অতিক্রম করায় পানি হাওরে পানি প্রবেশ করছে। আমরা এখনও চেষ্টায় আছি বাঁধটি রক্ষা করার জন্য।
- হাওরে নতুন সড়ক না করার মন্ত্রীসভার সিদ্ধান্ত ইতিবাচক
- মূল্য তালিকা না থাকা ও অধিক মূল্য রাখা, বাটাসহ ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা


