স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর গ্রামে গরুর ঘাষ খাওয়া নিয়ে দ্বন্দে দিবালোকে শুকুর আলী হত্যাকা-ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মুসলিমপুর পয়েন্টে ঘটনাস্থলের সামনে গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সৈয়দপুর, উরারকান্দা, বালাকান্দা সহ আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ অংশ নেয়। আশপাশের গ্রামের শত শত নারী-পুরুষ এসে মানববন্ধনে একাত্মতা পোষণ করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে কাঁদতে কাঁদতে নিহত শুকুর আলীর বড় ছেলে আশরাফ আলী বলেন, আমার বাবা খুব নীরিহ ছিলেন। তিনি একটি স-মিলে কাজ করে সংসার চালাতেন। মিলে কর্মরত অবস্থায় মিলের ভেতরে নাবু, ময়না সহ তাদের দলবল আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমিও অসহায় মানুষ। আমাদের এখন কে দেখবে।
সাবেক ইউপি সদস্য আলাউর রহমান বলেন, একজন নীরই কৃষককে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা মেনে যায় না। খুনীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা।
এসময় নিহত শুকুর আলীর স্ত্রী ফাতেমা বেগম, ব্যবসায়ী শফিক মিয়া, গিয়াস উদ্দিন, রহিম মিয়া, শাহ আলম সহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ মঙ্গলবার সকালে জমিতে গরুকে ঘাস খাওয়ানোয় নিষেধ দিলে প্রতিপক্ষের আক্রমণে নিহত হন মুসলিমপুর গ্রামের শুকুর মিয়ার।
- হবিগঞ্জে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ/ মহিলা পরিষদের প্রতিবাদী মানববন্ধন
- ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো


