কাইতকোনা মাঠে ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধন

জাউয়াবাজার প্রতিনিধি
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কাইতকোনা সাউথ ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত কাইতকোনা মাঠে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েচে। বুধবার দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল।
মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং  প্রভাষক আল-আমীনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাৎ মো. লাহিন, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজল উদ্দিন, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম, কাজী রুমেল মিয়া, এসএম মাহমুদ, আঙ্গুর মিয়া, আব্দুল কদ্দুছ সুমন।
এ সময় উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম, সোনা মিয়া, মিয়াধন আলী, আকবর আলী, হানিফ আলী, আব্দুল বারি, হাজী আরম আলী, নজরুল ইসলাম, এন ইসলাম, কাজী রফিকুল ইসলাম, এসটিএইচ রয়েল, আমিনুল ইসলাম আবু, আলিম হক, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মিজান আলী প্রমুখ।