দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের পিতা মরহুম মাহমুদ আলীর ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার উজানীগাঁও গ্রামে নিজ বাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আস্তমা বড় জামে মসজিদের খতিব ও ইমাম মাও. কাওছার আহমদ, উজানীগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ আহমদ, প্রেসক্লাবের অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উজানীগাঁও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাও. রশিদ আহমদ, বাস্ট্যান্ড
মসজিদের ইমাম মাও. এনামুল হক মিলন, মাঝপাড়া জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রাজ্জাক, দক্ষিণ পাড়া মসজিদের ইমাম মাও. ওসিউর রহমান, ছালেহা খাতুন মসজিদের ইমাম মাও. মাহমুদুল হাসান, মাও. জুবায়ের আহমদ, আমিরুল ইসলাম, সুরুজ আলী প্রমুখ।
- ছাতকে সমবায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- গোবিন্দগঞ্জে হোটেল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন


