স্টাফ রিপোর্টার
মন্ত্রীর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ রানীগঞ্জ সেতু ‘আব্দুস সামাদ আজাদের নামে’ নামকরণের প্রস্তাব করেন।
মন্ত্রী ওবায়দুল কাদের এর জবাবে বলেন,‘সেতু-ই হয়নি এখনই নামকরণের দাবি যুক্তিসঙ্গত কী-না? পদ্মা সেতু’র কাজ ৪৫ ভাগ হয়ে গেছে, এখনো নামকরণ নিয়ে কোন আলোচনা উঠেনি। অথচ. এই সেতু’র কাজ শুরু হবার আগেই নামকরণের দাবি ওঠেছে। এমন অযৌক্তিক কাজ আমাকে দিয়ে করাতে পারবেন না। কাজ শেষ হলে নিয়ম অনুযায়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে প্রস্তাব উঠবে, সর্বসম্মতভাবে পাস হবে, পরে যোগাযোগ মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে, তিনি অনুমোদন দিলে নামকরণ হবে’। তিনি বলেন,‘আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, ছোট ছোট কালভার্ট নেতাদের নামে নামকরণ করা, এটি পরিহার করতে হবে, এতে নেতাদের অসম্মান হয়। এই সেতুটি কারো নামে নামকরণ করতে হলে নিয়ম অনুযায়ী করতে হবে’।
মন্ত্রী বলেন, ‘কাগজে-পাথরে নাম লিখলে ক্ষয়ে যাবে, হৃদয়ে নাম লিখলে সে নাম রয়ে যাবে। হৃদয়ে নাম রাখবেন, তাহলে সেটি দীর্ঘস্থায়ী হবে’।
- পুরো সময়টাতেই ক্ষুব্ধ ছিলেন মন্ত্রী
- রানীগঞ্জে ওবায়দুল কাদের- রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন আ.লীগ তা মেনে নেবে


