স্টাফ রিপোর্টার
তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
বুধবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার শনির হাওরের ৯, ১১, ১২, ১৩ নং পিআইসি এবং জামালগঞ্জ উপজেলার ৮ নং পিআইসি’র বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানুয়ারি মাসের প্রায় শেষ দিকে এসেও বাঁধের কাজ শুরু না করায় ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি বাঁধের কাজ শুরু করতে না পারা পিআইসিগুলোর সভাপতিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, পিআইসি’র সভাপতি, সাংবাদিক, স্থানীয় জনগণ, এসও প্রমুখ।


