সিলেটের দক্ষিণ সুরমা কলেজের ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারাইনপুর, নারকিলা, চন্ডিটিওর ও কাঠইর গ্রামের ১২০টি বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণ সংগঠনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে এসব গ্রামের লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক দীপক চন্দ, কলেজের শিক্ষার্থী রাহুল তালুকদার, জাহেদ হাসান, জসিম উদ্দিন, কাঠইর ইউপি সদস্য হাবিবুর রহমান, আব্দুল মতিন মাস্টার, তেরাব আলী, প্রেমানন্দ বিশ্বাস, সুব্রত তালুকদার, সবিতা রানী দাস, নুরুল আমিন, কাঠইর নান্দনিক ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি জাভেদ আহমদ, কোষাধ্যক্ষ উত্তম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)


