Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
কাঠইর ইউনিয়নে প্রচারণায় ১১ জন চেয়ারম্যান প্রার্থী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

কাঠইর ইউনিয়নে প্রচারণায় ১১ জন চেয়ারম্যান প্রার্থী

আকরাম উদ্দিন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা নানাভাবে তাঁদের সততা, যোগ্যতা ও স্বচ্ছতা অবহিত করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। ভোটারদেরও তাঁদের জীবনমানের উন্নয়ন ও অধিকার পূরণে কে যোগ্য ব্যক্তি এ নিয়ে যাচাই-বাছাই করার অনেক সুযোগ হয়েছে। কাঠইর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুফতি মো. সামছুল ইসলাম। আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড. বুরহান উদ্দিন, আব্দুল মতিন, দেলোয়ার হোসেন, আজিজুল হক ইরানী, হারুন মিয়া। বিএনপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম। জাতীয় পার্টীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ। স্বতন্ত্র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিল মিয়া, মো. শিরতাজ আহমদ জালালী, কাজী মো. নুরুল হক নোমান।
স্বতন্ত্র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী মো. নুরুল হক নোমান বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শিরতাজ আহমদ জালালী বলেন, এলাকায় আমার অনেক প্রচারণা আছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাম্য, মানবিক কল্যাণ ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শ মডেল ইউনিয়ন রূপান্তর করতে চাই।
স্থানীয় ভোটার আবু সুফিয়ান ও আব্দুল ওয়াদুদ বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হচ্ছেন, তাঁরা অনেক আগে থেকে এলাকায় প্রচারণা শুরু করেছেন। তবে এবার আমরা সৎ, যোগ্য, শিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তিকে নির্বাচিত করার চিন্তায় আছি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড. বুরহান উদ্দিন বলেন, আমি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি। গেল নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলাম। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। রাস্তাঘাট ও মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিগত দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
ভোটার ফারুক আহমদ বলেন, সম্ভাব্য প্রার্থী হিসাবে এখন যাদের নাম শুনে আসছি। তাঁরা সবাই যদি প্রার্থী হন, এদের মধ্য থেকে একজন সৎ, শিক্ষিত, নির্লোভ ব্যক্তিত্ব এবং তরুণ চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করব।
কাঠইর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুফতি মো. সামছুল ইসলাম বলেন, আমি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছি। এবারও আমি এই দলের মনোনয়ন প্রত্যাশী। আমি সততার সাথে দায়িত্ব পালন করে আসছি।