স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাংবাদিক মাহতাব উদ্দিন কাঠইর ইউপি’র জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন। বৃহস্পতিবার দুপুরে ইউপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব মহিতোষ চৌধুরীর সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান সামছুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য প্রার্থী সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, ১নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া, ৩নং ওয়ার্ড সদস্য আজিম আলী, ৬নং ওয়ার্ড সদস্য আফাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্যা জোসনা বেগম, ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল গফুর, মানবাধিকারকর্মী গাজী আফজাল হোসেন, আনোয়ার হোসেন, আইটি স্পেশালিষ্ট শহিদুজ্জামান মিশু প্রমুখ।

