কানাডায় আশরাফুল আলম অনিকের মাস্টার্স ডিগ্রি অর্জন

শান্তিগঞ্জ অফিস
কানাডার ঐতিহ্যবাহী কেপ ব্রেটন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের ছেলে আশরাফুল আলম অনিক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি অনাড়ম্বর সমাবর্তন অনুষ্ঠানে তিনি মাস্টার্স ডিগ্রির সনদ গ্রহণ করেন।
মো. আশরাফুল আলম অনিক শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের ব্যবসায়ী মো. মনসুর আলমের পুত্র ও উজানীগাঁও গ্রামের পুলিশ কর্মকর্তা মো. আব্দুল মুকিতের ছোট ভাই। তিনি জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ২০১২ সনে এসএসসি ও ২০১৪ সনে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
এরপর ২০১৮ সনে সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ ও ২০১৯ এমবিও ডিগ্রি অর্জন করেন। পর উচ্চ শিক্ষার জন্য কানাডায় পাড়ি জমান তিনি। সেখানেও আশরাফুল আলম অনিক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতেও তাঁর উচ্চশিক্ষার এর ধারা অব্যাহত রাখতে চান। তিনি সকলের কাছে দেয়া প্রার্থী।