কান্দিগাঁও ও পুরাতনগাঁওয়ে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কান্দিগাঁও ও পুরাতনগাঁও এলাকায় পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে কান্দিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
কান্দিগাঁও ও পুরাতনগাঁও এলাকাবাসীর আয়োজনে গৌরারং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শওকত আলীর  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির ডিজিএম জহুরুল করিম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, প্রভাষক নুরুজ আলী, বিশ্বম্ভপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, জেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কদ্দুছ, জসিম উদ্দিন, শিব্বির আহমদ,সাজ্জাদুর রহমান, সাজেন্ট জহিরুল           ইসলাম, ফারুক মিয়া, মোমেন মিয়া,জামাল উদ্দিন, নুরুন্নবী, সাজিদুর রহমান, ইসলাম উদ্দিন, আকবর আলী, উপেন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য-মহিম উদ্দিন, ফয়জুল ইসলাম প্রমুখ।
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ পরে গৌরারং ইউনিয়নের টুকেরবাজারে নবজাগরণ যুব সংঘ’র সদস্য ও এলাকার মানুষদের সাথে মতবিনিময় করেন।