জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে একটি কারখানায় কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছিল বিভিন্ন ধরনের মসলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয় সেই কারখানায় ২ লাখ টাকা জরিমানা করে।
রবিবার দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে শাহজালাল মসলা প্রোডাক্টস এন্ড রাইস মিল কারখানায় কাপড়ের রং দিয়ে মসলা তৈরির দায়ে ২ লাখ এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি তৈরি দায়ে ঢাকার হাজী নান্না বিরিয়ানির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ভেজাল পণ্য নদীতে ফেলে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, গেল বছরের ২৩ অক্টোবর কাপড়ের রং দিয়ে খেজুরের গুড় তৈরির দায়ে আরেকটি কারখানায় ২ লাখ টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা শাখা।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষকবৃন্দের সাথে উপাচার্যের সভা
- অপ্রয়োজনীয় বাঁধ নিয়ে জেলা প্রশাসকের পদক্ষেপ প্রশংসনীয়


