স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের সাচনা-বেহেলীবাজার রোডের রাজপুর গ্রামের সামনে মোটরসাইকেল চাপায় নিহত রাজাপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্র কুমার তালুকদারের মৃত্যুর মামলায় ৫ বছরের সশ্রম কারাদ-প্রাপ্ত মোটরসাইকেল চালক বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য দিগ¦ীজয় (বিজয়) করকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত দিগ¦ীজয় করের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সশ্রম কারাদ-প্রাপ্ত দিগ¦ীজয় কর বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শালমারা গ্রামের যোগেন্দ্র করের ছেলে। গ্রেফতারী পরোয়ানার তথ্য গোপন রেখে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরে মামলার রায় ঘোষণার পর সাজার তথ্য গোপন রেখে শপথও গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ এপ্রিল রাজাপুর গ্রামের সামনের পাকা রাস্তায় গ্রামের হরেন্দ্র তালুকদারকে চাপা দেয় মোটরসাইকেল চালক দিগ¦ীজয় (বিজয়) কর। স্থানীয়রা বিজয় করকে আটক করে পুলিশে সোপর্দ করে। হরেন্দ্র তালুকদার মোটরসাইকেল চাপায় গুরুতর আহত হন। তাকে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশংকজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় দিরাই রাস্তায় হরেন্দ্র তালুকদারের মৃত্যু হয়। এঘটনায় সেদিনই জামালগঞ্জ থানায় দিগ¦ীজয় কর, তার ভাই দিপক কর ও সাচনাবাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের যোগেন্দ্র দাসের ছেলে রন দাসকে আসামী করে একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমাংশু শেখর তালুকদার। পরে আদালত থেকে জামিনে মুক্ত হন প্রধান আসামী মোটরসাইকেল চালক বিজয় কর। মামলার তদন্ত ও দীর্ঘ শুনানী শেষে গত ১৫ জুন সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন মোটরসাইকেল চালক প্রধান আসামী বিজয় করকে ৫ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। রায়ে অন্য দুই আসামীকে মামলা থেকে খালাস দেয়া হয়।
মামলার বাদী নিহতের ছেলে হিমাংশু শেখর তালুকদার জানিয়েছেন, আদালত তার পিতা (হরেন্দ্র তালুকদারের) মৃত্যুর ঘটনায় মামলায় ৫ বছরের সশ্রম কারাদ-প্রাপ্ত মোটরসাইকেল চালক ফতেপুর ইউনিয়ন পরিষদের ইউপি দিগ¦ীজয় (বিজয়) করকে মঙ্গলবার জেল হাজতে পাঠিয়েছেন।


