স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের ৩০ জন কারিগরি প্রশিক্ষণার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক এনডিসি মো. শহীদুল আলম ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সুনামগঞ্জ কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো.আব্দুর রব’এর সভাপতিত্বে ও হেড অ্যাসিটেন্ট মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ।
জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক এনডিসি মো. শহীদুল আলম বললেন, বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের কারিগড়ি প্রশিক্ষণ দিচ্ছে সরকার। বিদেশ যাওয়ার আগে কারিগড়ি প্রশিক্ষণ নিয়ে গেলে বেশি বেতনে চাকরি করতে পারবে। দেশে রেমিটেন্স বেশি আসবে। দেশের অর্থনীতি মজবুত করতে দক্ষ জনশক্তির বিকল্প নেই।
শেষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংংস্থান মন্ত্রণালয়ের দেওয়া ৩০ টি বাইসাইকেল প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করেন অতিথিরা।
- সিলেট পরিবহন ধর্মঘট/ বিপাকে সুনামগঞ্জের যাত্রীরা
- শান্তিগঞ্জে বন্দোবস্তকৃত জায়গায় পথ দখলের অভিযোগ/ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হোক


