কারি শিল্পের সংকট ও সমস্যা সমাধানে ব্রিটিশ বাংলাদেশী প্রতিনিধি দলের সাথে আলোচনা করলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন

লন্ডন প্রতিনিধি
কারি শিল্পের সংকট ও সমস্যা সমাধানে সহজ উপায় খুঁজে বের করতে  ব্রিটিশ বাংলাদেশী প্রতিনিধি দলের সাথে খোলামেলা আলোচনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। কারি ইন্ডাষ্ট্রির ষ্টাফসংকট সহ  আনুসাঙ্গিক সমস্যা সমাধানে সরকার এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের সাথে নিয়ে একটি সহজ উপায় বের করতে চায়।
গতকাল ২০মে দুপুরে পূর্বলন্ডনের সিটি আরবার হোটেলে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কারি এওয়ার্ডের প্রবর্তক ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির  নবনির্বাচিত প্রেসিডেন্ট এনাম আলী এমবিই সাংবাদিকদের কাছে এই তথ্যটি প্রকাশ করেন।
তিনি বলেন গত ১৯মে  তার নেতৃত্বে নয় সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী মিঃ ডেভিড ক্যামেরুন এসব কথা বলেন।  সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বশির আহমদ, সাংবাদিক শফিকুল ইসলাম, কাউন্সিলার ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গির হক, ড. সানাওর চৌধুরী,  শাহানুর খান।  
এনাম আলী এমবিই সাংবাদিকদের জানান কারি ইন্ডাষ্ট্রির সমস্যা সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন, ব্রিটিশ কারির প্রমোটার হিসেবে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে ৭০ পৃষ্টার একটি প্রতিবেদন জমাদেন। এরই আলোকে ১৯মে নয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।  
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন শাহানুর খান সেক্রেটারী বিবিসিসিএ, আব্দুল মোহাইমিন মিয়া প্রেসিডেন্ট থেমস ভেলী গিল্ড অব বাংলাদেশী রেষ্টুরেটার, শফিকুল ইসলাম ডিরেক্টর এশিয়াটিক লিমিডেট (রেষ্টুরেন্ট সাপ্লায়ার), অনুল স্পেরিং ডিরেক্টর চিলি পিকেল রেষ্টুরেন্ট, শাহ জলফুকার আলী ফাউন্ডার ডিরেক্টর দাবদাওয়াই,  একাউনটেন্ট ড. সানওয়ার চৌধুরী, কাউন্সিলার জাহাঙ্গির হক, বশির আহমদ ডিরেক্টর  বিবিসিসিআই।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল এই শিল্পের বিভিন্ন দিক এবং সমস্যা গুলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এনাম আলী এমবিই সাংবাদিকদের বলেন আমার বিশ্বাস  সংকট সমাধানে আমরা একটি লক্ষ্যে পৌঁছাতে পারবো।
এনাম আলী আরো এমবিই আরো বলেন, কারি ইন্ডাষ্টির সমস্যা নিয়ে দশ নাম্বার ডাউনিং ষ্ট্রীটে প্রধানমন্ত্রী নিজে আগ্রহী হয়ে প্রতিনিধি দলের সাথে কথা বললেন এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমার বিশ্বাস এর মাধ্যমে সমস্যা সমাধানের দ্বার উম্মোচিত হবে। তিনি কারি শিল্পের সংকট সমাধানে মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য বিবিসিসিআই’র ডিরেক্টর  সাংবাদিক শফিকুল ইসলাম।