ছাতক প্রতিনিধি
কোভিট-১৯ মহামারীর কারণে দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের কার্যক্রম আবারো নিয়মিতভাবে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ এপ্রিল শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে খেলাঘর আসরের কার্যক্রম যথারীতি শুরু করা হবে। খেলাঘর আসরের কার্যক্রম নিয়মিত রাখতে কনকচাঁপা খোলাঘর আসরের সকল কর্মকর্তা, সদস্য-সদস্যা, শুভানুধ্যায়ী সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে। সভায় খেলাঘর আসর সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবাকদের ২ এপ্রিল থেকে খেলাঘরে নিয়মিত থাকার জন্য অনুরোধ করা হয়।


