ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খেলাফত মজলিস নেতা প্রিন্সিপাল মাও. আরিফুল হক ইদ্রিস সোমবার সন্ধ্যায় ছাতক প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেছেন,‘এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমার প্রতীক চশমার বিজয় সুনিশ্চিত ।’
মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে মাও. শফিক আহমদ, মাও. মুহিবুর রহমান উসমান, আহমদ আলী, রশিদ আহমদ, সমুজ মিয়া, কয়েছ মিয়ামিজান শাহরিয়ার সোহেলসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


