কালীবাড়ী নাট মন্দিরে চলছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ

স্টাফ রিপোর্টার
দেশ, জাতি ও বিশ^ মানব কল্যাণে কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে চলছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ।
গত ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকালে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মসভা এবং রাতে অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হয়। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অরুণোদয় থেকে শুরু হয় হরিনাম সংকীর্ত্তণ। চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
সুনামগঞ্জ শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের আয়োজনে হরিনাম সংকীর্ত্তণ মহাযজ্ঞে শ্রীশ্রী মহানামসুধা সিঞ্চনে শ্রীশ্রী মহাপ্রভু সম্প্রদায়, শ্রীশ্রী শিব ঠাকুর সম্প্রদায়, শ্রীশ্রী নব রাধা রাণী সম্প্রদায়, মোহন লাল সম্প্রদায়, বাসনা সম্প্রদায়, আদি শ্রীণাম সংঘ সম্প্রদায়।
আগামীকাল শুক্রবার ভোরে কীর্তন সহকারে নগর পরিক্রমা, সকাল ৯.০১ মিনিটে দধিভান্ড ভঞ্জনক্রমে কীর্তন সমাপন হবে।