ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর সহযোগীতায় শুক্রবার বেলা ১১টায় ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ক্রেডিট ইউনিয়নের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে আর্থিক সমৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় কাল্বের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরুল মোমেনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ, ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের নিয়মিত কিস্তিদাতা ৩ জন, নিয়মিত সঞ্চয় প্রদানকারী ৩ জন ও সর্বোচ্চ আমানতকারী ২ জনের হাতে পুরস্কার তুলে দেন।


