কাল দু’দিনের সফরে জগন্নাথপুরে আসছেন এম.এ মান্নান

জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান জগন্নাথপুর আগামীকাল শুক্রবার দু’দিনের সফরে জগন্নাপুরে আসছেন। আগামী শুক্রবার ও শনিবার তিনি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচীতে অংশগ্রহণ করবেন। প্রতিমন্ত্রীর সফরসূচী অনুযায়ী শুক্রবার সকাল ১০ টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের শান্তিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালিতে অংশ নিবেন। পরে তিনি বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঔয়ারকোণা ও মিঠাভরাং গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ২টায় উপজেলার রসুলপুর গ্রামে পল্লী বিদ্যুত সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান যোগদান শেষে সুনামগঞ্জ সদরে একটি অনুষ্ঠানে যোগদান করবেন। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলার পাটলী ইউনিয়নের সেরা মোহাম্মদপুর       
গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টার দিকে মীরপুর ইউনিয়নের লামাটুকের বাজারে একটি রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি সিলেটে কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন।