কাস্টমস কর্মকর্তাদের সাথে ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্সদের বৈঠক

ছাতক প্রতিনিধি
সিলেট বিভাগীয় কাস্টমস কর্মকর্তাদের সাথে ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের এক বৈঠক বৃহস্পতিবার রাতে ছাতক শহরের কাষ্টম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগীয় কাস্টমসের কমিশনার শফিকুল ইসলাম, জয়েন্ট কমিশনার নাইমুল ইসলাম ও এ্যাসিস্টেন্ট কমিশনার নাছির উদ্দিন চৌধুরীর সাথে ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমেদ শাখাওয়াত সেলিম চৌধুরীর নেতৃত্বে  এ সময় গ্রুপের সেক্রেটারী সৈয়দ তৌফিক আহমদ ইকবাল, ব্যবসায়ি অরুন দাস, বিকাশ সাহা, আলী আকবর সায়মন সহ ব্যবসায়িগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি রোটে লাইমস্টোন আমদানীতে কারপাস’র বিষয়টি গুরুত্ব পায়। এসময় বিভাগীয় কাস্টমস কমিশনার শফিকুল ইসলাম কারপাস’র বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এর আগে কাষ্টমস কর্মকর্তারা ইছামতি ও চেলা সীমান্ত এলাকা পরিদর্শন করেন।