কায়ছারের উন্নত চিকিৎসায় সহায়তা প্রয়োজন

স্টাফ রিপোর্টার
রিক্সা চালক দরিদ্র মুরছালীন মিয়া ছেলের চিকিৎসার জন্য সহায়তার আবেদন করেছেন। কায়ছার শহরের পৌর মার্কেটে প্যারাগন টেইলার্সে শিক্ষানবীশের কাজে যুক্ত ছিল। গত বৃহস্পতিবার সকাল ১০টায় সাহেববাড়ি পুরাতন ব্রীজের পাশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় কায়ছার। দুর্ঘটনায় তার বাম হাতের দুই স্থানে হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কায়ছারের উন্নত চিকিৎসার প্রয়োজন।
কিন্তু কায়ছারের দরিদ্র বাবা পৌর শহরের তেঘরিয়া পুরানপাড়া বাসিন্দা রিক্সা চালক মুরছালীন মিয়ার পক্ষে ছেলের চিকিৎসার খরচ যোগান দেয়া সম্ভব নয়। তাই ছেলের চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন তিনি। কায়ছারের চিকিৎসার জন্য সহায়তা করতে পারেন প্যারাগন টেইলার্সের বিকাশ নম্বর : ০১৭১৭-৯১৭৭৫১।