Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

ছাতক প্রতিনিধি
ছাতকে চৌদ্দ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ফকির মিয়া (২৫) ও তরিকুল ইসলাম (২৪) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার সকালে গ্রেফতারকৃতদের প্রেরণ করা হয়েছে সুনামগঞ্জ জেল হাজতে। গত মঙ্গলবার রাতে তাদের নিজ-নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
ফকির মিয়া উপজেলা ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের তেরাই মিয়ার পুত্র ও টমটম চালক তরিকুল ইসলাম একই এলাকার নেছার আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ভিকটিম ১৬ জুন রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে রের হলে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন এলাকায় রেখে তাকে পালাক্রমে গণধর্ষণ করে অপহরাণকারীরা। ৩১ জুলাই রাতে ভিকটিমকে হাত-পা বেঁধে তার বাড়ির আঙ্গিনা রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। সকালে পরিবারের লোকজন হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ আগস্ট ভিকটিম বাদী হয়ে ফকির মিয়া, তরিকুল ইসলাম ও ভাতগাঁও গ্রামের হিরন আলীর পুত্র মাহতাব আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতম দমন আইনে ছাতক থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হলেও মাহতাব আলী পলাতক রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।