স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গোদারগাঁও গ্রামে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোল্লাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে শেখ জামাল (২২), খাইমতর গ্রামের মৃত সাদুল হকের ছেলে জামাল হোসেন (২৩) ও মন্দু মিয়ার ছেলে সেলিম মিয়া।
তবে গ্রেফতারকৃত শেখ জামাল ধর্ষক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোদারগাঁও গ্রামের ওই কিশোরীকে বিয়ের করার কথা বলে ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায় শেখ জামাল। পরে গ্রামের পাশের হাওরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তাকে এ কাজে সহায়তা করে জামাল হোসেন ও সেলিম মিয়া। মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেন ওই কিশোরীর পিতা। পরে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। মঙ্গলবার সদর হাসপাতালে ধর্ষিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।


