কুমিল্লায় ‘জঙ্গি আস্তানায়’ কাউকে পাওয়া যায়নি

সু.খবর ডেস্ক
কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ তিন দিন ধরে ঘিরে রাখার পর সেখানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে ওই ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু করে সোয়াট। তাদের সঙ্গে ছিল র‌্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। তবে ‘অপারেশন স্টাইক আউট’ নামের এই অভিযান শেষে বিকেলে পুলিশ জানায়, জঙ্গি আস্তানায় কাউকে পাওয়া যায়নি।
বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই বাড়িতে দু’জন থাকতেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। আর বাড়িটি ঘেরাও করার সময় দু’জনের একজন ভেতরে ছিলেন বলে বাড়ির বাড়িওয়ালা পুলিশকে জানিয়েছিল। তবে অভিযান চালিয়ে ভেতরে কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ওই বাড়িতে একটি ব্যাগে অন্তত ছয়টি বোমা এবং দুটি সুইসাইড ভেস্ট আছে বলে অভিযানের আগে জানতে পেরেছিলেন তারা। এখন সেগুলোই খুঁজে দেখা হচ্ছে।
কুমিল্লায় ‘জঙ্গি আস্তানায়’ কাউকে পাওয়া যায়নি
এর আগে সকালে অভিযান শুরুর পর কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানিয়েছিলেন, ওই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এর আগে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ।
কুমিল্লা সিটি করপোরেশর নির্বাচনের আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এই জঙ্গি আস্তুানার খবর পাওয়া যায়। তবে নির্বাচনে আগে অভিযান পরিচালনা করে না আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের পর দিন শুক্রবার অভিযান শুরু হয়।