কুরবাননগর ইউনিয়নের পরিষদের সাথে সনাকের মতবিনিময় সভা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ’র উদ্যোগে সোমবার দুপুরে ‘কুরবাননগর ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য ধুর্জটি কুমার বসু। সনাকের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে কুরবাননগর ইউনিয়ন পরিষদ বিষয়ক সুনামগঞ্জ সনাক ও ইয়েস এর পর্যবেক্ষণ ও সুপারিশমালা উপস্থাপন এবং উক্ত বিষয়ে আলোচনা করেন।
পর্যবেক্ষণ প্রতিবেদনে কুরবাননগর ইউনিয়ন পরিষদের মাসিক সভা, স্ট্যান্ডিং কমিটি গঠন এবং নারী সদস্যদের
অন্তর্ভুক্তি, বাজেট, ওয়ার্ড সভা এবং বিভিন্ন ধরণের ভাতা প্রদান ইত্যাদির ক্ষেত্রে অগ্রগতি ও সমস্যা তুলে ধরা হয়। কুরবাননগর ইউনিয়ন পরিষদকে একটি আদর্শ সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সনাক সুপারিশমালা হিসাবে ইউনিয়নের মাসিক সভা, ওয়ার্ডসভা নিয়মিত করা ও কার্যবিবরণী সংরক্ষণ করা, বিভিন্ন কমিটিতে নারী সদস্যদের অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ নিশ্চিত করা, পরিষদের বিভিন্ন প্রকল্প, বাজেট এবং বিভিন্ন ভাতা প্রাপ্তদের তালিকা নোটিশ বোর্ডে অথবা দৃশ্যমান জায়গায় টানানো, সকল অভিযোগ নথিভুক্ত করা এবং অভিযোগ নিষ্পত্তিতে ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত কর আদায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উল্লেখ করা হয় ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সনাক সভাপতি গোলাম কিবরিয়া ও কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরক। অন্যান্যদের মধ্যে সনাক সদস্য যোগেশ^র দাশ, হাজি সৈয়দুর রহমান, কানিজ সুলতানা, টিআইবি’র এরিয়া ম্যানেজার বিন্দু রিছিল, ইউপি সচিব-জিতেন চৌহান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, করিমুননেছা, নমিতা রানী দেব প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক এর স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক এনামুল হক চৌধুরী। সনাক, ইয়েস সদস্য এবং জনপ্রতিনিধি ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।  (প্রেস বিজ্ঞপ্তি)