কুরবাননগর ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়িত হয়েছে- পীর মিসবাহ

সুুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের রাজনগর কুরবাননগর ও হাছনপুর গ্রামে বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় জানানো হয়-কুরবাননগর, রাজনগর ও হাছনপুর গ্রামে ২ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ৪,২৬৮ কিঃমিঃ লাইন নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ১৫৩ জন গ্রাহককে প্রাথমিকভাবে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আমার নির্বাচনী এলাকা সুুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ বিদ্যুত লাইন সম্প্রসারণের কাজ সমাপ্ত করা হয়েছে। গ্রাহক পর্যায়ে শতভাগ বিদ্যুত সংযোগ প্রদানের কাজ চলছে।
তিনি বলেন, এখনও যে সকল গ্রাহক বিদ্যুত সংযোগ পাননি তারা পল্লী বিদ্যুত অফিসের সাথে যোগাযোগ করবেন, প্রতিটি ঘরেই বিদ্যুত পৌঁছে দেওয়া হবে। আজ তিনটি গ্রামে বিদ্যুতায়িত করার মধ্য দিয়ে আজকে কুরবাননগর ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এটি আমাদের জন্য গৌরবের।
এসময় তিনি করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, সুুনামগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম (সদস্য ও সেবা) শাহরিয়ার জামিল, সুুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী।
উপস্থিত ছিলেন কুরবাননগর ইউপি সদস্য নুরুল হক, মানিক মিয়া আওয়ামীলীগ নেতা সারাজ মিয়া কুরবাননগর জাপার আহবায়ক আলী নুর মিয়া, জাপানেতা সাইফুল ইসলাম, জিয়ানূর হাছনপুর গ্রামের মুরব্বী ওদুদ মিয়া, রাজনগর গ্রামের মুরব্বী নুরমিয়া মড়ল প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি