স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবান নগর এলাকায় ১৭০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী হান্নান মিয়া(৩৭)কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়। বৃহস্পতিবার সন্ধায় কুরবান নগর ইউনিয়ন পরিষদের সামনে ১৭০ পিস ইয়াবাসহ ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যবসায়ী হলেন দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় অভিযানে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রস্তুতি চলছে। আমাদের এই অভিযান চলমান রয়েছে। যাতে করে সুনামগঞ্জ জেলার যুব সমাজসহ সবাইকে মাদকের মরন ছোবল থেকে রক্ষা করা যায়।


