‘কুৎসা রটনাকারীদের বিশ্বাস করবেন না’

লিপসন আহসদ
সুরঞ্জিত সেন গুপ্তের অসুস্থতা নিয়ে অপপ্রচার ও কুৎসা রটনা যারা করেছে তারা মিথ্যুক। আপনারা তাদের কথায়-অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সুরঞ্জিত সেন গুপ্ত আওয়ামী লীগের উচ্চ পদে ছিলেন,    আছেন। তিনি যেন দীর্ঘজীবী হন, কর্মব্যস্ত থাকেন, আপনারা এই দোয়া করবেন। কুৎসা রটনাকারীদের বিশ্বাস করবেন না।
দিরাই আওয়ামী লীগের উদ্যোগে শনিবার উপজেলার বিএডিসি মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখার সময় শুরুতেই স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম এমন মন্তব্য করেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সুহেল আহমদ বক্তব্য রাখার সময় বলছিলেন, ‘আমাদের নেতা সুরঞ্জিত সেন গুপ্তের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, যারা অপপ্রচার চালিয়েছে তারা দেখে যাক স্বাস্থমন্ত্রীকে নিয়ে সুরঞ্জিত দিরাই-শাল্লায় ঘুরছেন, সমাবেশ করছেন।’