স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কৃতীসন্তান ডা: মো: ফাইজুস সাজ্জাদ কার্ডিও ভাস্ক্যুলার সার্জারিতে এফ.সি.পি.এস. ডিগ্রী লাভ করেছেন। তিনি সুনামগঞ্জবাসীদের মধ্যে এ বিষয়ে সর্বপ্রথম এ ডিগ্রী অর্জন করলেন। তিনি ইতিপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.বি.এস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিও থোরাসিক সার্জারিতে এম.এস. (মাস্টার্স অব সার্জারি) ডিগ্রী লাভ করেন। তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দুই বছর ক্লিনিক্যাল ফেলো হিসাবে এ বিষয়ে হাতেকলমে উচ্চতর প্রশিক্ষণগ্রহণকারী হিসাবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে ঢাকাস্থ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন হিসাবে কর্মরত আছেন। তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।
ডা: মো: ফাইজুস সাজ্জাদ সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী, গবেষক ও লেখক আবু আলী সাজ্জাদ হোসাইন ও আনজুমান আরা চৌধুরীর বড় ছেলে।
তিনি সকলের দোয়াপ্রার্থী।


