কৃতিত্ব মহিবুল মহসীন অস্ট্রেলিয়ায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের বাসিন্দা, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সদস্য মরহুম আব্দুস সালাম অ্যাডভোকেট এর কনিষ্ঠ পুত্র এএসএম মহিবুল মহসীন (দোলন) ২০১৪-১৬ শিক্ষাবর্ষে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় চার্লস ডারউইন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে মাস্টার অব প্রফেশনাল একাউন্টিং কোর্স সমাপ্ত করেছেন। ঐ কোর্সে তিনি সিজিপিএ ৪.৫ অর্জন করেছেন।  
ইতোপূর্বে তিনি ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ইউনিভার্সিটি অব চেস্টার ইউকে থেকে মাস্টার অব সাইন্স ইন ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন  
করেছিলেন। তিনি আইইউবিএটি, ঢাকার প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শিক্ষা ছুটি নিয়ে অষ্ট্রেলিয়া যান।
২০০৪-০৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ (একাউন্টিং) অনার্স ডিগ্রি অর্জন করেছিলেন।
সুনামগঞ্জ শহরে বেড়ে উঠা মহিবুল মহসীন প্রাথমিক শিক্ষা লাভ করেন শহরের কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর ২০০০ শিক্ষাবর্ষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি সমাপ্ত করেছিলেন।
তিনি সুনামগঞ্জ আইনজীবী সমিতির সদস্য ও দৈনিক সুনামগঞ্জ খবরের সহকারী সম্পাদক মাহবুবুল হাছান শাহীন এবং অ্যাডভোকেট মাহমুদুল হোসাইন শিরিন এর ছোট ভাই।