জেলা বিএনপি’র সকল ইউনিট, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগাম বন্যা পূর্বাভাসের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সুনামগঞ্জ জেলাধীন সকল ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অংঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কে কৃষক ভাইদের হাওরের ধান কাটার কাজে সহযোগিতা করার জন্য সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
এমতাবস্থায় সুষ্ঠু ভাবে হাওরের ফসল উত্তোলনে সকল নেতৃবৃন্দ কে স্ব স্ব অবস্থানে থেকে সক্রিয় ভাবে ধান কাটার কাজে অংশগ্রহণের জন্য বলা হলো।
প্রেস বিজ্ঞপ্তি
- বিশ্বম্ভরপুরে শিক্ষার্থীদের সাথে ধান কাটলেন অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট ও ইউএনও
- শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ৫ মে পর্যন্ত বাড়ল


