স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে দিল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের হতদরিদ্র কৃষক রহমত আলীর ত্রিশ শতক জমির পাকা ধান কেটে দেয় তারা। ছাত্রলীগ সহ সভাপতি লিখন আহমেদের নেতৃত্বে এ সময় শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়। বিনামূল্যে ধান কেটে দেয়ায় খুশী কৃষক রহমত আলী।
ছাত্রলীগ সহ সভাপতি লিখন আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো দুর্যোগ, দুঃসময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এবছর সুনামগঞ্জে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। এরপরও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কৃষক সহ অন্যান্যদের ধান কাটার উৎসাহ দিতে আমরা এক গরিব কৃষককে ধান কেটে দিয়ে সাহায্য করতে এসেছি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ,শাকিল আহমেদ,আবু বক্কর সিদ্দিকী শাকিল,আব্দুস সামাদ টিপু,সাংগঠনিক সম্পাদক অনিক দাস,উপ দপ্তর সম্পাদক সাদেক আহমদ,জেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ,উবায়েদ হোসেন,সোহাগ আহমদ প্রমুখ।
- বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ এনইইউবি শিক্ষার্থীদের শুভেচ্ছা
- বিশ্বম্ভরপুরে এসএসসি পরীক্ষায় ২৫ জন অনুপস্থিত


