কৃষকের পাশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শ্রমিকের অভাবে বিপাকে পড়া অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। ছাত্রলীগ নেতাকর্মীরা দেখার হাওরে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন। বুধবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের পাশে দেখার হাওরে বিভিন্ন অসহায় কৃষকদের জমিতে ধান কাটেন নেতাকর্মীরা।
ধান কাটায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আপ্তাব মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠলিক স¤পাদক কামরুল ইসলাম সিপন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা পাভেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সহ সভাপতি আল-মাহমুদ সুহেল, সাধারণ স¤পাদক ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা সুবির দাশ, সমিরণ দাশ, জুয়েল রানা, আবাব, মিজান, সোহান, শামছু, সাদিকুল, রেজা, আদনান, নোমান, আল আমিন, সহ শতাধিক ছত্রলীগ নেতা কর্মী। এসময় কৃষকদের সব ধরনের প্রয়োজনে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার বলেন, করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় গ্রামে অসহায় কৃষকেরা লোকবলের অভাবে বিপাকে পড়েছেন। মাঠের ধান কীভাবে কাটবে, বাড়ি নেবে, মাড়াই করবে এসব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গ্রামের এসব অসহায় কৃষকদের সোনার ফসল ঘরে তুলে দিতে উপজেলা ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসলান হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি নির্দেশনায় উপজেলা ছাত্রলীগকে নিয়ে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি আমরা। এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং ছাত্রলীগের প্রতিটি কর্মী এলাকার অসহায় কৃষকদের খোঁজে বের করে তাদের ফসল ঘরে তোলে দেবে।