জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খানের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে পুলিশ কামারখাল এলাকায় মিছিলে বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন সংগঠনের নেতারা।
মো. আকুল আলীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, জেলা বিএনপির সহ সভাপতি ফুল মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক ভাস্কও রায়, ছাত্র বিষয়ক সম্পাদক কারুল হাসান রাজু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক তফাজ্জল হোসেন, সহ প্রচার সম্পাদক মমিনুল হক কালার চান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
- জামালগঞ্জে ৭৬ বীর মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড
- চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ/ তদন্ত কমিটি গঠন


