‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা

সু.খবর ডেস্ক
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে ‘‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” দিবস   পালন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. খোন্দকার শামসুল হক রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুর-উল আলম হানিফ-এম.পি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, ঢাকা মহানগর-উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি, শেখ মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল হক, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু,  সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামিমা শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক গাজী জসীম উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম আজম খান, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ গুলশান আরা এবং ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সভাপতি, আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক হালিম খান এবং ঢাকা মহানগর-দক্ষিণ কৃষক লীগের সভাপতি হাজী আব্দুস সালাম (বাবু) এবং সাধারণ সম্পাদক, হাজী আব্দুর রব খান প্রমুখ। উল্লেখ্য, কৃষকরতœ দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ১৯৮৯ সালে ৩০ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় বিশাল কৃষক সমাবেশে কৃষকদের দাবী আদায়ের সপক্ষে ১১ দফা দাবী সম্বলিত ‘‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” শ্লোগানটি দিয়েছিলেন। সেই থেকে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করা হয়।