কৃষক লীগ ও যুব লীগের পৃথক কর্মসূচি

স্টাফ রিপোর্টার
জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা কৃষক লীগ। গতকাল শুক্রবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদার, কৃষক লীগ নেতা ইয়াকুব বখ্ত বহলুল, জেলা কৃষক লীগের সদস্য মফিজুল হক, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, মাসুক      মিয়া, সালমা চৌধুরী, কৃষক লীগ নেতা রাসেল মিয়া প্রমুখ।
এদিকে জেলা যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু।
সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. আজাদুল ইসলাম রতন, রনজিত চৌধুরী রাজন, সিতেশ তালুকদার মঞ্জু, যতিন্দ্র মোহন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর যুবলীগ নেতা জাবুল আহমেদ, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, দীপংকর কান্তি দে, পাভেল আহমদ, অভিজিত চৌধুরী, গৌতম দীপ, লিখন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি