ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ ও জাতীয় ছাত্রদলের অর্থায়নে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহযোগিতায়- কয়লা ও বারকি শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার ফাজিলপুর ছিলাবাজার মিয়ারচর (তাহিরপুর-বিশ্বম্ভরপুর) এলাকার কর্মহীন কয়লা ও বারকি শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ টাকা বিতরণ করেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক শাহজাহান কবির।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার সাধারণ সম্পাদক আকিকুর রেজা, কয়লা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৭৬০ চট্ট)-এর সভাপতি আ: সালাম ও সাধারন সম্পাদক সামছুল আলম, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ (রেজিঃ নং ২৩৫৫ চট্ট)-এর সহ-সভাপতি ফরিদ মিয়া ও সহ-সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
অর্থ বিতরণ অনুষ্ঠানে শাহজাহান কবির বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনা ভীতি এবং ‘লকডাউনে’র কারণে কর্মহীন হয়ে খাদ্যাভাবে মানবেতর জীবন যাপন করছে। সরকারি ত্রাণ অপর্যাপ্ত এবং বন্টনে অনিয়ম, স্বজন প্রীতির অভিযোগে ভরপুর। তিনি আরো বলেন, অবিলম্বে জরুরী ভিত্তিতে দরিদ্র জনগোষ্ঠির জন্য পর্যাপ্ত রিলিফ এবং অন্যান্য ভুক্তভোগীদের জন্য পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করতে হবে। ত্রাণ নিয়ে দূর্নীতির অভিযোগ তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, বালু পাথর উত্তোলনে চাঁদাবাজদের দৌরাত্ব বন্ধ করতে হবে, ড্রেজার দিয়ে বা নদীর তীর কেটে বালু পাথর উত্তোলন বন্ধ করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি
- করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৪১
- বিশ্বম্ভরপুরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সুরক্ষা সামগ্রী বিতরণ


