কৃষক সংগ্রাম সমিতি জগজীবনপুর গ্রাম কমিটি গঠন

সুনামগঞ্জ সদর উপজেলা কাঠইর ইউনিয়ন জগজীবনপুর গ্রামে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কর্মীসভা মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। সাদ্দক আলীর সভাপতিত্বে কর্মীসভায় অতিথি হিসাবে উপস্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহব্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহব্বায়ক সাইফুল আলম ছদরুল, গণতান্ত্রিক মহিলা সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহব্বায়ক শ্রাবন্তী বাল্মিকী লিপি, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল প্রমুখ।
সভায় এমরান হোসেন কে আহ্বায়ক এবং ফরহাদ হোসেন ও তাজুল ইসলাম কে যুগ্ম আহ্বায়ক করে ৩১সদস্য বিশিষ্ট জগজীবনপুর গ্রাম কমিটি গঠন করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি