কৃষিমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থপনায় সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করা হয়েছে। শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ১১ টায় র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায়       
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন টিপুর সঞ্চালনায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো.আলতাবুর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.বেলাল আহমেদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত  উপ পরিচালক হাবিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষির উপর ভিত্তি করে আমাদের দেশের অধিকাংশ মানুষ জিবীকা নির্বাহ করে। এ বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।  আমাদের এই ক্ষতিপূরণ পুষিয়ে নিতে হলে আমাদের সব রকম চেষ্টা করতে হবে। শাকসবজি লাগাতে হবে, ভাল ফলনের জন্য ভাল বীজ সংগ্রহ করে আমাদের আবারও ফসল ফলাতে হবে।